ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় নকল কীটনাশক কারখানা, সাবেক চেয়ারম্যান গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার সমমূল্যের বিভিন্ন কোম্পানির নকল কীটনাশক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে এলাকাবাসী দ্বারিয়াপুর হাসপাতালের সামনে থেকে শ্রীপুরের চৌগাছি গ্রামের মাখরাজ মৃধা নামে এক ব্যক্তিকে নকল কীটনাশক তৈরির কাঁচামালসহ আটক করে মারধর করে। এ সময় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল ইসলাম তাকে গণপিটুনি থেকে রক্ষার চেষ্টা করলে এলাকাবাসী তাকেও আটকে মারধর করে উভয়কে দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মাখরাজ মৃধা হাসপাতাল থেকে পালিয়ে যায়। এ অবস্থায় এলাকাবাসী পুলিশ এবং স্থানীয় কৃষি বিভাগকে খবর দিলে মাখরাজ মৃধার চৌগাছি গ্রামের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে নকল কীটনাশক তৈরির উপকরণ ও নকল প্যাকেটসহ নামিদামি কোম্পানির মোড়ক, সিনজেনটার ভিরতাকো, অটোক্রপ কেয়ারের রোভরাল, কেয়ার এগ্রো কেমিক্যালসের মামবেন ও বায়ারের ৪৫০ প্যাকেট নকল ওষুধসহ ১৯৬ কেজি কাঁচামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা বলে কীটনাশক ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে মালামাল উদ্ধারের পর শ্রীপুর উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মাখরাজ মৃধা, কাজী মহিদুল আলম, জয়নাল মৃধা, মতিন মোল্যা ও মাহফুজা বেগমকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, অভিযুক্তদের মধ্যে কাজী মহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মাগুরায় নকল কীটনাশক কারখানা, সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ১০:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮