ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাই হত্যা মামলায় সাক্ষী দিলেন এমপি রানা

অাকাশ জাতীয় ডেস্ক:  

বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। পরে তাকে জেরা করা হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানমের আদালতে বিচারাধীন এই মামলায় আমানুর রহমান খান রানাকে আসামিপক্ষের আইনজীবী আবুল কাশেম এবং রফিকুল ইসলাম জেরা করেন। বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে জেরা করা হয়।

এর আগে সকালে তাকে কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইলে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবার কাশিমপুর নিয়ে যাওয়া হয় তাকে।

মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ দেয়া হয়েছে আগামী ২৪ জানুয়ারি।

উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি সন্ত্রাসী হামলায় তাদের নিজ বাসার কাছে নিহত হন। এ সময় বাপ্পির সঙ্গী আব্দুল মতিন নামক এক ব্যক্তিও নিহত হন।

ঘটনার পর আমানুরের বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দুই ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বিএনপির নেতা আলী ইমাম তপন, পৌর কমিশনার রুমি চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুর রৌফসহ ২০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সিআইডির সহকারি পুলিশ সুপার খোরশেদ আলম ২০০৭ সালে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাই হত্যা মামলায় সাক্ষী দিলেন এমপি রানা

আপডেট সময় ১১:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮