ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

টাঙ্গাইলে ড্রেনে মিলল প্রতিবন্ধী যুবতীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের ভূঞাপুরে ভাসানী (১৮) নামের এক প্রতিবন্ধী যুবতীর মরদেহ ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা দড়িপাড়া গ্রামের একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরিচর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

এলাকাবাসী জানায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের কুদ্দুসের মেয়ে ভাসানী পার্শ্ববর্তী দড়িপাড়া নিকলা গ্রামে নানা রুস্তমের বাড়িতে থাকতেন।

বুধবার সকালে তিনি বাবার বাড়ি গিয়ে সন্ধ্যায় আবার ওই এলাকায় ফেরত আসেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ড্রেনে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর কেউ তার লাশ ড্রেনে ফেলে গেছে।

তবে পরিবারের লোকজন বলছে, ভাসানী প্রতিবন্ধী ছিলো। বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিঞা বলেন, দড়িপাড়া নিকলা গ্রামে এক যুবতীর লাশ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

টাঙ্গাইলে ড্রেনে মিলল প্রতিবন্ধী যুবতীর লাশ

আপডেট সময় ১২:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮