ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় হৃদয় নামে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিউর রহমান এই আদেশ দেন।

এছাড়া আদেশে হত্যার আগে হৃদয়কে অপহরণের দায়ে ওই তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১১ সালের মে মাসে কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মো. হৃদয়কে (১৪) অপহরণ করে দুর্বৃত্তরা। মুক্তিপণ পেয়েও ভেড়ামারার ১০ মাইল নামক স্থানে শ্বাসরোধে হত্যা করে হৃদয়ের লাশ মাটি চাপা দেয় তারা।

নিখোঁজের চার মাস পর ওই বছরের ৪ অক্টোবর মাটিতে পুঁতে রাখা অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হৃদয়ের মা তসলিমা বেগম হৃদয়ের মরদেহ শনাক্ত করেন। সৌদি প্রবাসী মাজেদুল ইসলামের ছেলে হৃদয় দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।

বিস্তারিত আসছে…

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি

আপডেট সময় ১২:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮