ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ

অাকাশ জাতীয় ডেস্ক:

সবে শরৎ বিদায় নিল। এলো হেমন্ত। বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী, শীত আসতে দেরি আরও দুই মাস। তবে এখনই রাজশাহীর প্রকৃতিতে শীতের আমেজ। ভোরে ঘাসের ওপর পড়ছে মুক্তার কণার মতো w¯œ» শিশির বিন্দু। বিকালে একটু আগে ভাগেই হেলে পড়ছে সূর্য।

এর পাশাপাশি সকাল-সন্ধ্যা একটু দূরে দেখা যাচ্ছে সাদা মেঘের মতো কুয়াশা। ভোরের হিমেল হাওয়ায় শীতের অনুভূতি আরও বেশি। কার্তিকের প্রথম সপ্তাহে রাজশাহীতে এমনই শীতের আবহ তৈরি হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে, অগ্রহায়ণ পেরিয়ে পৌষ না এলে নামবে না হাড়কাঁপানো শীত।

তবে এবার হেমন্তেই কড়া নাড়ছে শীত। কংক্রিটের নগরে বন্দি থাকা মানুষগুলোর শরীরে শেষ রাতে উঠেছে কাঁথা। গ্রামের চিত্র আরও সুশোভিত। হালকা কুয়াশা ভেদ করে মাঠে নেমে পড়ছেন কৃষক।

গাছিরা কোমরে রশি বেঁধে উঠছেন খেজুর গাছে। নামাচ্ছেন মিষ্টি মধুর খেজুরের রস। ঘরে-ঘরে শুরু হয়েছে নবান্নের প্রস্তুতি।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, নভেম্বর মাসে হাড়কাঁপানো শীত খুব একটা পড়ে না। সাধারণত ডিসেম্বর মাস থেকে শীত পড়তে শুরু করে। তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই এবার শীত পড়তে শুরু করবে।

আর এখন থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। এর সঙ্গে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, ডিসেম্বরের শেষ দিকে দুই একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে পারে। শৈত্যপ্রবাহে তাপমাত্রা তখন ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এছাড়া মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলে আরও ২ ডিগ্রি কমে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলিসয়াসে নেমে আসতে পারে। একইসঙ্গে ঘন কুয়াশাও পড়বে। এখন রাজশাহীর গড় তাপমাত্রা ৩৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ

আপডেট সময় ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮