ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বলিউড সিনেমায় সিয়াম-পূজা

আকাশ বিনোদন ডেস্ক:

‘পোড়ামন ২’ ছবি দিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ করেছে সিয়াম আহমেদ ও পূজা চেরি। এই জুটির প্রথম সিনেমাতেই আলোড়ন সৃষ্টি হয়েছে দর্শকের মনে। ইতোমধ্যেই তারা অভিনয় দিয়ে দর্শকদের মনও জয় করে নিয়েছেন। এখন জনপ্রিয়তার শীর্ষেই আছে এই জুটি। এবার একই জুটি অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সিনেমায়।

ব্যাপারটি নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সিয়াম ও পূজা এবার বলিউডে কাজের সুযোগ পেয়েছে। বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধানের পরিচালনায় ‘জ্বলন’ নামক ছবিতে অভিনয় করবেন তারা। ছবিটি রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে বলে জানা যায়।

এদিকে বাংলাদেশের ছবিতে নতুন এই জুটিকে সম্ভাবনাময়ী হিসেবেই ভাবছে সবাই। বলিউডের সিনেমার মাধ্যমে তারা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছে অনেকেই।

প্রসঙ্গত, শীঘ্রই মুক্তি পাবে এই জুটির অভিনীত দ্বিতীয় ছবি ‘দহন’। ইতোমধ্যে এই ছবিতে সিয়ামের গাওয়া একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ছবিটি মহাসমারোহে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বলিউড সিনেমায় সিয়াম-পূজা

আপডেট সময় ০৮:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮