ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

উন্নত চিকিৎসাসেবার দাবিতে ইবির এক শিক্ষার্থীর অনশন!

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেলে একজন করে ক্লিনিক্যাল সাইকলোজিস্ট ও সাইকিয়াট্রিস্ট নিয়োগ ও উন্নত চিকিৎসাসেবার দাবিতে অনশন করেছেন এক শিক্ষার্থী।

সোমবার দুপুর ১২টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অবস্থান করেন ওই শিক্ষার্থী। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তিনি। ওই শিক্ষার্থীর নাম তানবীর হোসেন লিংকন।

অনশনকালে ওই শিক্ষার্থীর পাশে ‘বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে আসিনি, জীবনকে নতুনভাবে গড়তে এসেছি।’ ‘বন্ধুর লাশের ভার আর সইতে পারছি না।’, ‘উঁচু ভবন নয়, উঁচুমানের সেবা চাই বিশ্ববিদ্যালয় মেডিকেলে।’ স্লোগানসংবলিত বিভিন্ন পোস্টার লক্ষ করা যায়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। দ্রুত সময়ের ভেতর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

উন্নত চিকিৎসাসেবার দাবিতে ইবির এক শিক্ষার্থীর অনশন!

আপডেট সময় ১১:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮