ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগরবাতির ধোঁয়ায় হতে পারে ক্যানসার !

আকাশ নিউজ ডেস্ক:

ধর্মীয় বা পবিত্র উৎসব ধূপকাঠি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তাই পরিবেশ বিশুদ্ধ রাখতে ও সুগন্ধী এনে দিতে প্রায় সব ধর্মের মানুষেরাই ধূপকাঠি ব্যবহার করে থাকেন। আপনি জানেন কি? এই ধূপকাঠি থেকে হতে পারে ক্যানসার।

২০১৫ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করেন। তারা ধূপকাঠির সাধারণ উপাদান আগর কাঠ ও চন্দনকাঠের ওপর গবেষণা করে বলেন, আগরবাতির ধোঁয়া শরীরের জন্য খুব ক্ষতিকর।

বিজ্ঞানীরা বলেন, আগরবাতি জ্বালিয়ে এর ধোঁয়া গ্রহণ করা আর ক্যানসারের সঙ্গে সখ্য গড়ে তোলা একই ব্যাপার। সিগারেটের ধোঁয়া যেমন ক্ষতি করে, একই ক্ষতি করে আগরবাতির ধোঁয়া।

বিজ্ঞানীরা বলেন, ধূপকাঠির ধোঁয়ায় তিন ধরনের টক্সিন আছে, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। ওই তিন টক্সিন হলো—মিউটাজেনিক, জেনোটক্সিক ও সাইটোটক্সিক।

তাছাড়া আগরবাতির ধোঁয়া জিন পরিবর্তনের কারণ হতে পারে, যা ক্যানসার ও অন্যান্য ফুসফুস সংক্রান্ত রোগের প্রথম শর্ত। আর জিনগত পরিবর্তন ডিএনএকে বদলে দিতে পারে, যা ভালো লক্ষ্মণ নয়।

এছাড়া আমেরিকান ক্যানসার সোসাইটির এক গবেষণা বলছে, দীর্ঘদিন আগরবাতির ধোঁয়া গ্রহণ করলে শ্বাসযন্ত্রের ক্যানসার হতে পারে। এ ছাড়া আগরবাতির কারণে ক্রোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ও হাঁপানি হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগরবাতির ধোঁয়ায় হতে পারে ক্যানসার !

আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮