ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বকশীগঞ্জে ছেলের হাতুড়িপেটায় বাবা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ছেলের হাতুড়িপেটায় বাবা আবু সাঈদ (৬০) খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাতে উপজেলার উঠানোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বজনরা ঘাতক স্বপনকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের উঠানোপাড়া গ্রামের বাসিন্দা নিহত আবু সাঈদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গত বুধবার বখাটে স্বপন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম বাড়ি থেকে বের হয়ে যায়।

গভীর রাতে স্বপন মিয়া বাড়িতে এসে বাবা আবু সাঈদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে স্বপন মিয়া হাতুড়ি দিয়ে বাবার মাথায় মারাত্মকভাবে আঘাত করে। এ সময় সাঈদের অপর ছেলে রিপনের শিশুকন্যা রিমা আক্তারকেও (৫) হাতুড়ি দিয়ে মারাত্মক আহত করে।

পরে স্বজনরা উভয়কে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ সরকারি হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যান। বর্তমানে শিশু রিমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

বকশীগঞ্জে ছেলের হাতুড়িপেটায় বাবা খুন

আপডেট সময় ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮