ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাবনায় গোপন বৈঠক থেকে হাতবোমাসহ ৩ শিবির নেতা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়ায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি তাজা ককটেল।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের ঝিনাইগাড়ি কলকতি মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- ভাঙ্গুড়া উপজেলা শিবিরের সভাপতি হরিহরপুর গ্রামের নূর ইসলামের ছেলে ওসমান গণি (২৫), শিবিরের সেক্রেটারি বৃ-লাহিড়ী বাড়ি গ্রামের আবদুর রউফের ছেলে আবদুস সালাম (২৬) ও শিবিরকর্মী শ্রীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আবদুল কুদ্দুস (২৩)।

ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম যুগান্তরকে জানান, দুর্গাপূজায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গভীর রাতে গোপন বৈঠক করছিল জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। এমন সংবাদ পেয়ে উপজেলা জামায়াতের আমির পৌর শহরের ঝিনাইগাড়ি কলকতি মহল্লার আলী আজগরের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী আজগরসহ বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় বাড়ি তল্লাশি করে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আটক তিনজনকে আদালতের মাধ্যমে পাবনা জেলাহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় গোপন বৈঠক থেকে হাতবোমাসহ ৩ শিবির নেতা আটক

আপডেট সময় ০৬:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮