ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক : 

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬) এবং টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে সাহাদত হোসেন (৩২)।

ভুক্তভোগীর স্বামী জানান, আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাত হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে তারা রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেন। এ সময় দায়িত্বে থাকা দুই আনসার সদস্য নিরাপত্তার কথা বলে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, রাত ৩টার দিকে স্বামীকে আলাদা জায়গায় আটকে রেখে ওই দুই আনসার সদস্য তার স্ত্রীকে ধর্ষণ করেন।

সদর হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া জানান, রাত ৩টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

আপডেট সময় ০৬:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬