ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটপাতে দাঁড়ানো স্কুলছাত্রকে মেরে ফেলল সাবেক হুইপের নির্বাচনী গাড়িবহর

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে জাতীয় সংসদের সাবেক হুইপের নির্বাচনী গাড়িবহরের চাপায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। নিহত স্কুলছাত্র রাকিবুল ইসলাম মুন্না (১৮) ফুটপাতে দাঁড়িয়েছিল।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেঙ্গলগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। মুন্না স্থানীয় নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপশহর নওয়াপাড়া গ্রামের মিল শ্রমিক ইউসুফ হোসেনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আবদুল ওহাব তার নির্বাচনী এলাকা যশোর-৪ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি গাড়িবহর নওয়াপাড়া বাজার থেকে বাঘারপাড়া উপজেলায় যাচ্ছিল।

গাড়িবহরটি যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট পার হওয়ার সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র মুন্নাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেধাবী শিক্ষার্থী মুন্নার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন গাড়িচাপায় স্কুলছাত্র মুন্নার নিহতের খবর নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুটপাতে দাঁড়ানো স্কুলছাত্রকে মেরে ফেলল সাবেক হুইপের নির্বাচনী গাড়িবহর

আপডেট সময় ০৬:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮