ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত শরিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি (লাল পতাকা)। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।

শরিফ সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়া ওরফে নয়ন গাজীর ছেলে। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

রোববার গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদ পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীর দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। একপর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির জেলা শাখার সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

আপডেট সময় ০২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮