ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রামীণফোনের নতুন সিরিজ ০১৩ সিম চালু

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের গ্রাহকদের সেবার জন্য ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন নম্বর সিরিজ ‘০১৩’ সিরিজ চালু করেছে গ্রামীণফোন। রোববার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে নতুন সিম সিরিজ উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

০১৩ সিরিজের একটি নম্বর দিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান।

টেলিফোনে কথা বলার সময় মাননীয় মন্ত্রী বলেন, ” যে সাহসের সঙ্গে আপনারা সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানান, ব্যাপক চাহিদার কারণে গ্রামীণফোনের ০১৭ সিরিজের নম্বর শেষ হয়ে যেতে থাকে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অনুরোধ সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন ০১৩ সিরিজের ২ কোটি নম্বর বরাদ্দ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ০১৩ নম্বর সিরিজ বরাদ্দ দেয়ায় রেগুলেটরকে ধন্যবাদ জানিয়ে ইয়াসির আজমান বলেন, ‘বিগত ২১ বছর গ্রামীণফোন ০১৭ সিরিজ নিয়ে সারা দেশে মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে ডিজিটালাইজেশনের নতুন যুগ নিয়ে এসেছে। ০১৩ নম্বর সিরিজের ক্ষেত্রও আমাদের লক্ষ্য একই থাকবে।

তিনি জানান, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সকল সিম বিক্রয় কেন্দ্রে, একই মূল্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

গ্রামীণফোনের নতুন সিরিজ ০১৩ সিম চালু

আপডেট সময় ১১:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮