ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

শচীন হচ্ছে প্রকৃত ক্লাস ব্যাটসম্যান: শেন ওয়ার্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন জানিয়েছেন, ‘আমাদের প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যান হলেন- শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। যদি কোনো টেস্ট সিরিজের শেষ দিনে সেঞ্চুরি করার জন্য কাউকে বেছে নিতে হয়, তবে আমি লারাকেই বেছে নেব। আর যদি নিজের ক্যারিয়ারের জন্য কাউকে ব্যাটিং করতে পাঠাতে হয়, সে ক্ষেত্রে আমি শচীনের হাতেই সে দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারব। ও হচ্ছে একজন প্রকৃত ক্লাস ব্যাটসম্যান।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে স্বীকৃত শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন এ কিংবদন্তি। সাদা পোশাকে ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলংকান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

দেশে ও দেশের বাইরে বলে কয়ে উইকেট শিকার করা শেন ওয়ার্ন ভারতের মাঠে সেভাবে সাফল্য পাননি। নিজের আত্মজীবনী ‘নো স্পিন’ বইয়ের প্রচারণায় ভারত সফরে আছেন এ কিংবদন্তি।

তিনি জানিয়েছেন, ‘ভারত সফরে আমার রেকর্ড মোটেই উজ্জ্বল নয়। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ দুবার আমাকে চোটের ধাক্কা সামলে উঠেই ভারতের বিরুদ্ধে খেলতে হয়েছে। তা ছাড়া শচীন, দ্রাবিড়, সৌরভ, লক্ষ্মণ ও শেওয়াগের মতো ব্যাটসম্যানের সমন্বয়ে গঠিত ছিল ওদের সেই সময়ের ব্যাটিং লাইনআপ। ওরা প্রত্যেকেই ছিল দারুণ ব্যাটসম্যান।’

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

শচীন হচ্ছে প্রকৃত ক্লাস ব্যাটসম্যান: শেন ওয়ার্ন

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮