ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে মুখে ঘা

আকাশ নিউজ ডেস্ক:

ক্যান্সারে আক্রান্তক কোনো ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই জরুরী। গলার ক্যান্সার বহু মানুষের মধ্যে দেখা যায়। তবে জটিল রোগে বেশি আক্রান্ত হন পুরুষেরা। গলার ক্যান্সারের ফলে রয়েছে মৃত্যুর ঝুঁকিও।

তবে, প্রথম পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে, চিকিৎসা তাড়াতাড়ি শুরু হলে সেরে ওঠার সম্ভাবনাও থাকে। এর জন্য গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলির সম্পর্কে জানা দরকার।

আসুন জেনে নেই গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো।

ব্যথা ও খাবার গিলতে সমস্যা :

গলার ক্যান্সার আক্রান্ত হলে গলায় ব্যথা এবং খাবার গিলতে সমস্যা হতে পারে।এমন কোনও লক্ষণ যদি দেখেন, তাহলে অবহেলা করবেন না।

কানে ব্যথা :

৪-৫ দিন টানা যদি কানে ব্যথা থাকলে অবহেলা করবেন না। ফেলে না রেখে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

কাশি :

যদি আপনার এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি হয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে কাশি।

গলা ভেঙে গেলে :

বয়ঃসন্ধির কারণে ছেলেদের গলার স্বর বদলে যায়। কিংবা ঠাণ্ডা লাগার কারণেও আমাদের গলা কখনও কখনও ভেঙে যায়। এটা স্বাভাবিক। কিন্তু অসময়ে গলা ভেঙে গেলে, এবং তা অনেক দিন ধরে না সারলে চিন্তার কারণ হতে পারে।

মুখে ঘা :

কখনও কখনও অনেক কারণেই মুখে ঘা হয়। কিন্তু সেই ঘা যদি ১৫ থেকে ২০ দিনেও না সারে, তাহলে অবশ্যই চিকিৎসককের কাছে যাওয়া প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে মুখে ঘা

আপডেট সময় ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮