ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

নবীনগরে শাহজাহান হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ অতিরিক্ত দ্বিতীয় আদালতের বিচারক শেখ সুলতানা রাজিয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোখলেছুর রহমান ও আল আমিন নামে দুজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত শাহজাহানের স্ত্রী মামলার অন্যতম কোহিনূর বেগম, গোলাপ মিয়া (৫০), দোহা মিয়া (৪৫) ওরফে দুইখ্যা ও আবুল খায়ের (৩৫)। এদের মধ্যে আবুল খায়ের ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, আমতলি গ্রামের আবদুল বারেক খানের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শাহজাহান খান গত ২০০৯ সালে ১৩ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। আসার পর থেকে স্ত্রী কোহিনূরের পরকীয়া নিয়ে মনোমালিন্য চলতে থাকে। ওই বছরের ২ ডিসেম্বর রাতে তিন সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন শাহজাহান। হঠাৎ রাত ১২টা থেকে ১টার মধ্যে শাহজাহানের ঘরে জোর চিৎকার শুনে বাবা বারেক খান ঘরে গিয়ে দেখেন বিছানায় শাহজাহানের গলাকাটা লাশ পড়ে রয়েছে।

এ ঘটনায় ৩ ডিসেম্বর কোহিনূরকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন বারেক খান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দেন। পরে জামিনে বেরিয়ে এসে তিনি পলাতক রয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী দ্বীন ইসলাম সাংবাদিকদের বলেন, এটি একটি যুগান্তকারী রায়। এ রায়ের ফলে আর কোনো নারী তার স্বামীকে হত্যার পরিকল্পনা করবে না বলে আমাদের বিশ্বাস। বাকি আসামিরা গ্রেফতার হওয়ার পর তাদের রায় কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

নবীনগরে শাহজাহান হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

আপডেট সময় ০৬:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮