ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বেড়ে ১৮২ ডলার

অাকাশ জাতীয় ডেস্ক: 

গার্মেন্ট ও ফুটওয়্যার খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি করেছে কম্বোডিয়া সরকার। ঘোষণা অনুযায়ী এখন থেকে এ দুই খাতের কর্মীরা সর্বনিু ১৮২ ডলার বা স্থানীয় মুদ্রায় ১৫ হাজার ২৮৮ টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ধরে) বেতন পাবেন।

আগামী বছর থেকে নতুন এ বেতন কাঠামো কার্যকর হবে। কম্বোডিয়ার শ্রমমন্ত্রী ইথ সামহেং এ ঘোষণা দেন। খবর সিনহুয়া। কম্বোডিয়ায় এর আগে এ দুই সেক্টরের কর্মীদের ন্যূনতম বেতন ছিল ১৭০ ডলার। নতুন করে বেতন বৃদ্ধির ফলে আগের থেকে সাত শতাংশ বেশি অর্থ পাবেন কর্মীরা।

বেতন বৃদ্ধির এ ঘোষণা এমন এক সময় এলো যখন দেশটির লেবার অ্যাডভাইজরি কমিটি (এলএসি) ন্যূনতম বেতন ১৭৭ ডলার করার পক্ষে ভোট দেন। তবে সে তুলনায় আরও পাঁচ ডলার বেশি বেতন ধার্য করল কম্বোডিয়া সরকার।

এলএসির কমিটিতে মোট ২৮ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সরকারের ১৪ জন সদস্য। এছাড়া গার্মেন্ট ও ফুটওয়্যার সেক্টরের সাতজন এবং ট্রেড ইউনিয়নের সাতজন প্রতিনিধি রয়েছেন। ইথ সামহেং বলেন, এলএসি ১৭৭ ডলার বেতন করার সুপারিশ করলেও প্রধানমন্ত্রী সামদেচ টেখো হুন সেন আরও পাঁচ ডলার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে ২০১৯ সাল থেকে ন্যূনতম বেতন হবে ১৮২ ডলার।

এর সঙ্গে বিদ্যমান অন্য সুযোগ-সুবিধাও পাবেন তারা। সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত উপস্থিতির জন্য অতিরিক্ত ১০ ডলার এবং যাতায়াত ও ভাড়া বাবদ আরও সাত ডলার রয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

মন্ত্রী বলেন, গার্মেন্ট ও ফুটওয়্যার খাতের কর্মীদের জন্য অবশ্যই ভালো খবর। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে।

তিনি জানান, কারখানাগুলোর সুবিধার জন্য বিদ্যুৎ খরচ কমান হচ্ছে। সে অনুযায়ী এ দুই খাতের জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য হবে দশমিক ১৪৭ ডলার।

দেশটির গার্মেন্ট ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশনের সভাপতি ভ্যান সু লেং বলেছেন, এ বেতন বৃদ্ধির ফলে কারখানাগুলোকে আরও চ্যালেঞ্চের মুখে ফেলতে পারে। প্রতিদ্বন্দ্বী অন্য দেশগুলো বিশেষ করে ভিয়েতনামের সঙ্গে ব্যবসায় টিকে থাকতে এখন তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হবে। বেতন বৃদ্ধির পরিমাণ বেশি হয়েছে বলেও দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বেড়ে ১৮২ ডলার

আপডেট সময় ১১:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮