ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

আফগান লিগে খেলতেই জাতীয় দলকে না বলে দিলেন গেইল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টির আবির্ভাবের পর থেকেই ক্রিকেটে অর্থের মোহ বেড়েছে। যার কারণে ক্রিকেটাররা জাতীয় দলে খেলার চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলায় ঝুঁকে যাচ্ছেন। আফগানিস্তানের প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য জাতীয় দলকেই না বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

দেশের হয়ে খেলার চেয়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এপিএলে খেলার জন্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল।

আরব আমিরাতে চলছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। পাঁচ দলের অংশ গ্রহনে আয়োজিত এই প্রতিযোগিতায় বাল্খ লিজেন্ডসের হয়ে খেলবেন ক্রিস গেইল। ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ওই দিনই ভারত–ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ শুরু। জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও এপিএলে খেলার জন্য গেইলকে অনুমতি দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

অথচ সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে ইনিংস ও ২৭২ রানে পরাজিত উইন্ডিজ। দলের এমন করুণ পরিণতি নিজ চোখে দেখেছেন ধারাভাষ্য দিতে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার।

দুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হুপার আক্ষেপ করেই বলেন, আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেয়া। নারাইন, গেইল, পোলার্ডের মতো ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এভিন লুইসও বোর্ডের চুক্তিতে সই করেনি।’

ওয়ানডে সিরিজ থেকে ক্রিস গেইলের সরে যাওয়া প্রসঙ্গ হুপার বলেন, ‘‌বলছিলাম না, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। এই তো তার জ্বলন্ত প্রমাণ। একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে টি-টোয়েন্টি লিগ খেলতে চলল। আর বোর্ডও তাকে অনুমতি দিল। গেইলের মতো সিনিয়র ক্রিকেটার যদি এইরকম করে, জুনিয়ররা তো অনুসরণ করবেই। বোর্ড যদি কড়া না হয়, ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দশা কাটবে না।’

হুপার আরও বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটার কি আইপিএল খেলে না?‌ দেশের খেলা থাকলেই ওরা কিন্তু আইপিএলের মাঝপথে চলে যায়। গেইলরাও তো দেশের হয়ে খেলার পাশাপাশি ফ্রাঞ্চাই লিগ খেলতে পারে!

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

আফগান লিগে খেলতেই জাতীয় দলকে না বলে দিলেন গেইল

আপডেট সময় ১১:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮