ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০১৫ সালে ফুসফুসের দুই রোগে বিশ্বে ৩৬ লাখ লোকের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিওপিডি ফুসফুসের এমন এক অবস্থা যা ব্রংকাইটিসসহ নানা ধরণের শ্বাসকষ্ট তৈরি করে। বিশ্বে ২০১৫ সালে ফুসফুসের সাধারণ দুই রোগে ৩৬ লাখ লোক মারা গেছে। ল্যানসেট রেসপাইরেটরি মেডিসিন বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ধূমপান এবং দূষণের কারণে সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাক্ট পালমুনারি ডিজিজ) আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ লাখ লোক। অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৪ লাখ লোক। গবেষণায় দেখা গেছে, অ্যাজমার চেয়ে সিওপিডি আট গুণ বেশি ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৫ সালে মৃত্যুর কারণ হিসেবে চতুর্থ অবস্থানে ছিল সিওপিডি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিকস এন্ড ইভালুয়েশন ইনস্টিটিউটের অধ্যাপক থিও ভস এই গবেষণাটি পরিচালনা করেন। গবেষণার জন্য ১৮৮টি দেশ থেকে ১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, সিওপিডি আক্রান্ত শীর্ষ দেশ পাপুয়া নিউগিনি, ভারত, লেসোথো এবং নেপাল। অ্যাজমা আক্রান্ত শীর্ষ দেশ আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রাজাতন্ত্র, ফিজি, কিরিবাতি, লেসোথো, পাপুয়া নিউগিনি এবং সোয়াজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

২০১৫ সালে ফুসফুসের দুই রোগে বিশ্বে ৩৬ লাখ লোকের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭