ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে ইয়াবাসহ ধরা পুলিশ কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাড়াদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যেই নড়াইলে ইয়াবাসহ আটক হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে আর আদালতে তোলার পর পাঠানো হয়েছে কারাগারে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, আটক উপপরিদর্শক মানিক চন্দ্র সাহার বিরুদ্ধে এর আগেও আইনবিরোধী নানা তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ছিল।

গত শুক্রবার রাত নয়টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে নড়াইল-লোহাগড়া সড়কের নাকসী এলাকা থেকে ১১০ টি ইয়াবা বড়িসহ পুলিশ কর্মকর্তা মানিককে আটক করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ সুপার জসিম উদ্দিন ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিককে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে। সেই সঙ্গে নেয়া হবে বিভাগীয় ব্যবস্থা।

এই পুলিশ কর্মকর্তা জানান, সম্প্রতি মানিককে কুষ্টিয়া থেকে রেলওয়ে পুলিশে বদলি করা হলেও সেখানে তিনি যোগ দেননি। এর আগে তিনি নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

গত মে মাস থেকে সারাদেশে একযোগে চলছে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। এই অভিযানে এখন পর্যন্ত সন্দেহভাজন আড়াইশরও বেশি মাদক বিক্রেতা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলে ইয়াবাসহ ধরা পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৭:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮