ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন প্রকল্পে ৫১৫ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের উন্নয়ন, বন ব্যবস্থাপনা এবং গ্রামীণ সড়ক উন্নয়ন এই তিনটি প্রকল্পে বিশ্বব্যাংক ৫১৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ অনুমোদন করেছে।

মিয়ানমারে সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয়দানকারী স্থানীয় কমিউনিটিসহ গ্রামীণ জনগণের দারিদ্র হ্রাস এবং নতুন জীবিকায়নের সুযোগ সৃষ্টির সহায়ক হিসেবে এই অর্থ ব্যয় করা হবে।

শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।

বাংলাদেশ, ভুটান এবং নেপালে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান বলেন, এই তিনটি প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ করে দারিদ্র থেকে বেরিয়ে আসা লোকদের জন্য সুযোগ সৃষ্টি করবে, একই সাথে দেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সক্ষমতার উন্নয়ন ঘটবে।

বিশ্বব্যাংক সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড প্রকল্পে ১৭৫ মিলিয়ন ডলার দেবে। এর মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে সমন্বিত বন ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। উপকূলীয় সবুজ বেষ্টনিসহ প্রায় ৭৯ হাজার হেক্টর বনে গাছ লাগানো হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট স্পেসালিস্ট এবং প্রকল্পের টাস্ক টিম লিডার মাধবী পিল্লাই বলেন, উপকূলীয়, পার্বত্য এবং দেশের মধ্যাঞ্চলীয় জেলাগুলোতে ৪০ হাজার পরিবার এতে লাভবান হবেন।

কোস্টাল মেরিন ফিসারিজ প্রকল্পে দেয়া হবে ২৪০মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় বৃহত্তম রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভিং প্রকল্পে বাড়তি বরাদ্দ হিসেবে দেয়া হচ্ছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন প্রকল্পে ৫১৫ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট সময় ০৬:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮