ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দেবী

আকাশ বিনোদন ডেস্ক: 

আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ছবি দেবী।

সেন্সরবোর্ড ও চলচ্চিত্রটির পরিচালকের পক্ষ থেকে জানানো হয়, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে দেবী।

ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস এবং পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

জয়া আহসান ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ থেকে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এতে মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

মুক্তির আগেই একাধিক গান মুক্তি পেয়েছে ছবিটির। সঙ্গে চলছে প্রচারণা। বিশ্বরঙের ডিজাইন করা পোশাকে সম্প্রতি ফটোশুটের অংশ নেন অভিনয়শিল্পীরা।

২০১৫-১৬ সালের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।

ছবির মুক্তির ব্যাপারে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ শুরু করা হয়েছে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দেবী

আপডেট সময় ১০:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮