ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নিহত জঙ্গিদের টার্গেট ছিল চট্টগ্রাম আদালত ভবন’

অাকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকার ‘জঙ্গি আস্তানা’ চৌধুরী ম্যানশনে নিহত জঙ্গিদের চট্টগ্রাম আদালত ভবনে হামলার টার্গেট ছিল বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম। তিনি বলেছেন, জঙ্গিরা চট্টগ্রামের আদালত ভবনে হামলার টার্গেট করে নগরীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জোড়ারগঞ্জের চৌধুরী ম্যানসন ভাড়া নিয়েছিলেন।

শুক্রবার অভিযান শেষে দুপুর পৌনে ১২টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা ওই বাড়ির ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, তারা দু’জন ‘জঙ্গি’ দলের সদস্য।

শাফায়াত জামিল ফাহিম বলেন, গ্রেনেড বিস্ফোরণের কারণেই ওই দু’জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

এছাড়া বাড়িটি থেকে পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড,একটি একে-২২ চাইনিজ রাইফেল ও তিনটি পিস্তল জব্দ করা হয়েছে। এর মধ্যে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড বাড়ির ভেতরে পাওয়া গেছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সোহেল নামে এক যুবক ও অপর একজন গত ২৯ সেপ্টেম্বর একতলা ভবনটির ৫টি কক্ষ ভাড়া নেন চারজন থাকবেন জানিয়ে। বাড়ির মালিক মাজহার চৌধুরীকে তারা একজন নারী ও তিনজন পুরুষ থাকবেন বলে জানিয়েছিলেন।

রাতেই বাড়ির মালিক মাজহার চৌধুরী ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‌্যাব।

বাড়ির মালিকের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, বাড়ি ভাড়া নেওয়ার সময় ওই দুই ব্যক্তি চট্টগ্রামের একটি রড নির্মাণকারী প্রতিষ্ঠানে চাকরি করেন বলে নিজেদের পরিচয় দিয়েছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের চৌধুরী ম্যানশন ঘিরে রাখে র‌্যাব।এরপর ভোরে অভিযান শুরু হয়। ভোর চারটার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ভেতর থেকে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাড়ির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নিহত জঙ্গিদের টার্গেট ছিল চট্টগ্রাম আদালত ভবন’

আপডেট সময় ০৭:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮