ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাইক চালিয়ে সংসার চালাচ্ছেন অপূর্ব

আকাশ বিনোদন ডেস্ক: 

নাট্য জগতের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনয় দক্ষতা দিয়ে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি রোজগারও করেছেন নেহাত কম না। সেই অপূর্বর কিনা সংসার চলছে বাইক চালিয়ে!

হ্যা, এমন একটি ঘটনা ঘটেছে। তবে সেটা বাস্তবে নয়, টেলিভিশনের পর্দায়। বহু চরিত্রে অভিনয় করা অপর্বকে এবার টিভির পর্দায় দর্শক দেখবেন ‘পাঠাও’ বাইক চালক হিসেবে। নাটকের নাম ‘জীবনের দিন-রাত’। রিফাত আদনান পাপনের রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি।

নাটকের কাহিনিতে দেখা যাবে, বাইক চালানো অপূর্বর নেশা। বাইক নিয়ে দিন-রাত টইটই করে ঘুরে বেড়ানো ছাড়া তার আর কোনো কাজ নেই। মা-বাবার একমাত্র সন্তান হলেও সংসারের কোনো কাজে তিনি নেই। আবার প্রেমিকার মনরক্ষার বিষয়েও কোনো ভ্রুক্ষেপ নেই। মন নেই পড়াশোনাতেও। বরং তার সকল আগ্রহ নিজের বাইকটিকে ঘিরে!

শুধু এই কারণে প্রেমিকা শবনম ফারিয়া একরকম বিরক্ত হয়েই ব্রেকআপে যান। ছেলের প্রতি অভিমান নিয়ে হঠাৎ মারা যান বাবা। সংসারের ভার আসে অপূর্বর কাঁধে। বাবা নেই, প্রেমিকাও চলে গেল- এমন পরিস্থিতিতে ভয়ঙ্কর এক বিপাকে পড়ে যান অপূর্ব। জীবনে তো বাইক চালানো ছাড়া আর কোনো কাজই তিনি করেননি।

অপূর্বর এমন পরিস্থিতিতে তার সামনে আলাদিনের আশ্চর্য প্রদীপ হিসেবে ধরা দেয় নাগরিক যোগাযোগমাধ্যম ‘পাঠাও’ অ্যাপস। যে বাইক তার সারা দিনের সঙ্গী ছিল সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। বদলে যেতে থাকে অপূর্বর অন্ধকার সময়ের গল্প।

নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন জীবন চরিত্রে। তার প্রেমিকা শবনম ফারিয়াকে দেখা যাবে মিতু হিসেবে। এর অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমুখ। পাঠাও নিবেদিত ও ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত এ নাটকটি আগামী ১৯ নভেম্বর রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে।

‘জীবনের দিন-রাত’ নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে অভিনেতা অপূর্ব বলেন, ‘জীবন খুবই আহ্লাদি একটি ছেলে। যে জীবন নিয়ে সিরিয়াস না। জীবনযুদ্ধে সবাইকেই নামতে হয়। সব সময় মাথার ওপর ছায়া থাকে না। একটা সময় নিজের ছায়াটা নিজেকেই বানাতে হয়। নাটকের ম্যাসেজ এটিই। কাজটি করে ভালো লেগেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাইক চালিয়ে সংসার চালাচ্ছেন অপূর্ব

আপডেট সময় ০৪:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮