ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাহাড়ে সম্প্রীতি নষ্ট হতে দেব না: চট্টগ্রাম জিওসি

অাকাশ জাতীয় ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেছেন, পাহাড়ি-বাঙালির সম্প্রীতি কখনোই নষ্ট করতে দেয়া হবে না। যে কোনো মূল্যে সম্প্রীতি রক্ষা করতে হবে।

সোমবার সকালে লংগদু উপজেলায় লংগদু মডেল কলেজের দ্বিতল ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেওসি এসএম মতিউর রহমান আরো বলেন, পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল সব সময় সক্রিয় থাকে। এই গোষ্ঠীর বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চল গুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। এই শিক্ষার মান বাড়াতে যা যা করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করবে।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার হামিদুল হল, লংগদু জোন কমান্ডার লে. কর্নেল এসএম শফিকুল রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়।

পরে তিনি লংগদু মডেল কলেজের দ্বিতল ভবন সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৯৫ সালে লংগদুর মাইনী এলাকায় রাবেতা মডেল কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটির বেশ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কলেজে দ্বাদশ থেকে স্নাতক কলেজে রুপান্তর করার উদ্যোগ গ্রহণ করে। এর ফলশ্রুতিতে কলেজটির নাম পরিবর্তন করে লংগদু মডেল কলেজ নামকরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে সম্প্রীতি নষ্ট হতে দেব না: চট্টগ্রাম জিওসি

আপডেট সময় ০৯:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮