ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইজতেমা বাতিল করায় ডিসি কার্যালয়ে আলেমদের অবস্থান

অাকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালী তিন দিনব্যাপী জেলা ইজতেমার আদেশ বাতিল করায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আলেমরা।

বৃহস্পতিবার দুপুরে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের দোয়া-মোনাজাত এবং কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। পরে জেলা প্রশাসনের এক কর্মকর্তা পরিস্থিতি শান্ত করেন।

পটুয়াখালী তাবলিগ আহলে শুরার সদস্য সৈয়দ রাসেদুল ইসলাম জানান, পটুয়াখালীর পরিত্যক্ত বিমানবন্দরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজন করার লক্ষে তাবলিগ আহলে শুরার পক্ষে হাজি মো. মোশারফ হোসেন গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী ও পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

একই আবেদন এবং এর অনুলিপি সংশ্লিষ্ট কয়েকটি দফতরে দেয়া হয়। আবেদনের প্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর পটুয়াখালী বিমানবন্দর কর্তৃপক্ষ ইজতেমার জন্য আদেশ দেয়।

এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ১১ শর্ত দিয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান ইজতেমার একটি আদেশ প্রদান করেন।

এ লক্ষে আবেদনকারী ও পটুয়াখালী তাবলিগ আহলে শুরার সদস্যরা ইজতেমার জন্য তিন দিনব্যাপী সব প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশের পক্ষ থেকে ইজতেমার আদেশ মৌখিকভাবে বাতিল করায় তারা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন তাদের শান্ত করে জেলা প্রশাসকের দরবার হলে নিয়ে যান।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন জানান, তাদের সঙ্গে জেলা প্রশাসকের আলাপ হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের মতামত প্রদান করা হয়েছে। কিন্তু অনুমোদন তো দেবেন জেলা ম্যাজিস্ট্রেট। তারা কী করেছেন, তা তো আমরা জানি না।

জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান জানান, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইজতেমা বাতিল করায় ডিসি কার্যালয়ে আলেমদের অবস্থান

আপডেট সময় ০৮:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮