ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট চ্যাটবট ‘মিতা’ চালু করলো বাংলালিংক

আকাশ আইসিটি ডেস্ক:

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট চ্যাটবট ‘মিতা’ চালু করেছে।

এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেস) প্রযুক্তি সম্বলিত সার্বক্ষণিক এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আরও সহজে ও স্বয়ংক্রিয়ভাবে বাংলালিংকের প্রয়োজনীয় গ্রাহকসেবা পাবেন।

রাজধানীর ”শ্যামলী স্কয়ারে” অবস্থিত বাংলালিংক সেন্টারে আনুষ্ঠানিকভাবে সার্ভিসটির উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের সিইও এরিক অস, বাংলালিংকের হেড অব মনোব্র্যান্ড অ্যান্ড ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন, বাংলালিংকের হেড অব ই-বিজনেস রাশেদ মোসলেম এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলালিংকের প্যাকেজ, অফার, রিচার্জ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসার তাৎক্ষণিক উত্তর প্রদানের মাধ্যমে গ্রাহকসেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে চ্যাটবট “মিতা”।

অটো-লার্নিং ক্ষমতা সম্পন্ন হওয়ায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এই সার্ভিসের কার্যকারিতা। দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি এবং সহজলভ্য ও স্বয়ংক্রিয় গ্রাহক সেবার চাহিদার বিবেচনা করে এই বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, চ্যাটবট ‘মিতা’ সার্ভিসটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের গ্রাহকসেবার অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।

গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বাংলালিংক কীভাবে একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে তা এই সার্ভিসের মাধ্যমে প্রতিফলিত হবে।

সহজে ব্যবহারযোগ্য এই সার্ভিস গ্রাহকদেরকে দ্রুত আমাদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন।

একটি গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক সবসময় গ্রাহকদের অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহক সেবার মান বৃদ্ধিতে ভবিষ্যতেও বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করতে চায় দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটি।

চ্যাটবট “মিতা” সার্ভিসটি ব্যবহার করতে ভিজিট করুন এই ঠিকানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট চ্যাটবট ‘মিতা’ চালু করলো বাংলালিংক

আপডেট সময় ০৭:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮