ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ পাঁচ ডাকাত আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে ডাকাত সর্দার জুম্মাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান, দুটি কার্টুজ, একটি কুড়াল, একটি ছোরা ও একটি বোট জব্দ করা হয়।

মঙ্গলবার ভোরে জাহাজমারার মেঘনা নদীর কাটাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক পাঁচজন হচ্ছেন, জুম্মা বাহিনীর প্রধান জুম্মা ডাকাত (৩০), তার সেকেন্ড ইন কমাণ্ড শাহেদ উদ্দিন (৩২), ডাকাত রাশেদ উদ্দিন (২২), সজিব (২৫) ও সম্পদ উদ্দিন (২৩)।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমাণ্ডার লেফটেন্যান্ট শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাটাখালি এলাকার মেঘনা নদীর পাশের খালের প্রবেশমুখে অবস্থান নেয় কোস্টগার্ড।

এসময় ডাকাতি করে ফেরার পথে জুম্মা ডাকাত দলকে খালের মুখে ঘিরে ফেলা হয়। পরে একটি বোট, অস্ত্র ও গুলিসহ জুম্মা ও তার দলের চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ডাকাত সর্দার জুম্মা ও তার সহযোগী শাহেদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ঘটনায় ৩০টির বেশি মামলা রয়েছে।

এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ পাঁচ ডাকাত আটক

আপডেট সময় ০২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮