ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছি: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য তিনি কাজ করছেন বলেও জানিয়েছেন।

নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে একথা জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সদরদপ্তরে দ্বিপক্ষীয় বৈঠককক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে জেরেমি হান্ট বলেন, তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। ফলে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও তাদের মিত্রদের প্রার্থীরা। এটা নিয়ে সরকারের মধ্যে আছে অস্বস্তি। এজন্য আগামী নির্বাচনে যাতে সবাই অংশ নেয় সেটা চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। যদিও প্রধান বিরোধী শক্তি বিএনপি এখনও নির্বাচনে আসার ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তবে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনের আগে একটি বোঝাপড়া হবে বলে বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের।

এছাড়া বৈঠক রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান শহিদুল হক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায়, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট। রোহিঙ্গা প্রত্যাবসনে চুক্তি হওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তখন তাকে বলেন, চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হান্ট জানতে চান যে, এই পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়া ঠিক হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে।

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন দ্বারা আয়োজিত বিশ্ব মাদক সমস্যা সম্পর্কিত গ্লোবাল কল টু অ্যাকশন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮