ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল চুরির অপবাদ দিয়ে মার্কেটের ছাদে দুই কিশোরী ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম মহানগরের মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একটি বিপণিবিতানের ছাদে নিয়ে দুই কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মায়ের মামলার পর ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আছেন আরও দুই জন।

ঘটনাটি ঘটেছে মহানগরের জলসা মার্কেটে। রবিবার মামলার পর পুলিশ ওই মার্কেট, পাথরঘাটা ও আলকরণ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আউয়াল ওরফে ডালিম, ফারুক, কবির, জাহাঙ্গীর আলম, বাবলু এবং সেলিমকে গ্রেপ্তার করে বলে জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন ।

ওসি বলেন, ‘দুই কিশোরীর একজনের মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে আট জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের মধ্যে রুবেল ও এনাম নামে দুই জনকে খোঁজা হচ্ছে। বাকি সবাই ধরা পড়েছে।’

দুই কিশোরির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে ওসি মহসীন জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই কিশোরীর একজন আগে জলসা মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। সেখানকার পঞ্চম তলায় এক ব্যক্তির বোরকা হাউজে নিয়োগ দেয়া হবে জানতে পেরে রবিবার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ওই কিশোরী সেখানে যায়। ফেরার সময় দোকানের দুই কর্মচারী মোবাইল ফোন চুরি হয়েছে জানিয়ে দুই কিশোরীকে অভিযোগ করে। দুটি দোকানে নিয়ে কিশোরী দুই জনকে জিজ্ঞাসাবাদও করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘এরপর সালিশের কথা বলে দুই কিশোরীকে জলসা মার্কেটের নবম তলার ছাদে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে আসামিরা।’

দুই কিশোরী বাসায় না ফেরায় তাদের স্বজনরা খুঁজতে বের হন। আর জলসা মার্কেট সমিতির লোকজনের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে ছাদে তাদের খুঁজে পান পরিবারের সদস্যরা। পরে পেয়ে পুলিশ এসে তাদের হাসপাতালে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইল চুরির অপবাদ দিয়ে মার্কেটের ছাদে দুই কিশোরী ধর্ষণ

আপডেট সময় ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮