ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

রোহিত-শিখরের সেঞ্চুরিতে পাকিস্তানকে লজ্জা দিলো ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে পাকিস্তানকে লজ্জা দিলো ভারত। রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে নয় উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে ভারত ফাইনালের কাছাকাছি চলে গেল। অন্যদিকে, পাকিস্তানেরও এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। এর আগে বাংলাদেশের বিপক্ষে আট ‍উইকেটে জয় পেয়েছিল ভারত। আর আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জয় পেয়েছিল আফগানিস্তান।

রবিবার পাকিস্তানের দেয়া ২৩৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয় পায় ভারত। ওপেনিং জুটিতে ২১০ রানের পার্টনারশিপ গড়েন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

রোহিম শর্মা ও শিখর ধাওয়ান সেঞ্চুরি করেন। ১১১ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ১১৪ রান করে আউট হন শিখর ধাওয়ান। ওয়ানডেতে রোহিত শর্মার এটি ১৯তম সেঞ্চুরি। আর ওয়ানডেতে শিখর ধাওয়ানের এটি ১৫তম সেঞ্চুরি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন শোয়েব মালিক। ৪৪ রান করেন সরফরাজ আহমেদ। ৩১ রান করেন ফখর জামান। ভারতের বোলারদের মধ্যে জ্যাসপ্রীত বুমরাহ ২টি, যুজবেন্দ্র চাহাল ২টি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

রোহিত-শিখরের সেঞ্চুরিতে পাকিস্তানকে লজ্জা দিলো ভারত

আপডেট সময় ০১:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮