ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াদ-কায়েসের শতরানের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলীয় ৮৭ রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটেছিল। এরপর থেকে এই দুই ব্যাটসম্যান দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজন ইতোমধ্যে শতরানের পার্টনারশিপ গড়েছেন। আবার মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২০তম অর্ধশত।

এশিয়া কাপে রবিবার সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের পঞ্চম ওভারে আফতাব আলমের বলে রহমত শাহর হাতে ক্যাচ হন নাজমুল হোসেন শান্ত। ১৮ বল খেলে ছয় রান করেন তিনি। এরপর ষষ্ঠ ওভারে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ মিথুন। দুই বল খেলে এক রান করেন তিনি।

এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম দারুণ খেলছিলেন। দুজনে মিলে ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু ১৯তম ওভারে আবারও ছন্দপতন ঘটে বাংলাদেশের। এই ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাস ও সাকিব আল হাসান। রশীদ খানের করা ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে ইহসানুল্লাহর হাতে ক্যাচ হন লিটন দাস। তিনি করেন ৪১ রান। ওয়ানডে ক্রিকেটে লিটন দাসের এটি ক্যারিয়ার সেরা ইনিংস। ওভারের শেষ বলে রান আউট হন সাকিব আল হাসান। দুই বল খেলে তিনি কোনো রান করতে পারেননি। ইনিংসের ২১তম ওভারে রান আউট হয়ে ফিরেছেন মুশফিকুর রহিম।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপু। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে ইমরুল কায়েসকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, রুবেল হোসেনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে নাজমুল ইসলাম অপুকে। এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে স্পিনার অপুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

রিয়াদ-কায়েসের শতরানের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮