ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আজ হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেসে-খেলে হারিয়েছে ভারত। যার কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচ বাংলাদেশের জন্য ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে।

আজ বিকালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ যদি আফগানদের কাছে টাইগাররা হেরে যায় তাহলে কি লাল-সবুজদের ফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে? না, শেষ হবে না বরং বাংলাদেশকে মেলাতে হবে নানা সমীকরণ।

আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পাশাপাশি দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায় আর ভারতের বিপক্ষে পরের ম্যাচে যদি আফগানিস্তানও হেরে যায় তাহলেই ফাইনালে উঠার ভাগ্য টিকে থাকবে বাংলাদেশের।

সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে যেভাবেই হোক পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের। তাহলে টানা তিন জয়ে সরাসরি ফাইনালে উঠবে ভারত। আর বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের পয়েন্ট হবে সমান। যার কারণে এই তিন দলের মধ্যে রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

আর আজ যদি আফগানদের কাছে হারে বাংলাদেশ এবং পাকিস্তানও যদি জয় পেয়ে যায় তাহলে আজই বিদায় নিশ্চিত হবে লাল-সবুজদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হবে শুধু মাত্র নিয়মরক্ষার ম্যাচ।

এত সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করাটা বেশ চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই সব সমীকরণকে পেছনে ফেলে আজ আফগানদের হারানোর লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

আজ হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের

আপডেট সময় ০৩:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮