ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন নাসির, অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরছেন কি?

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

দু-একদিনের মধ্যেই ঘোষণা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাংলাদেশ দল। এই দলে কারা থাকছেন তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। নতুন কেউ দলে ঢুকবেন কি না বা কেউ বাদ পড়তে পারেন কি না, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এখন শোনা যাচ্ছে, চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালো খেলে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। তাই আসন্ন এই সিরিজের দলে তিনি থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৫ সালের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসির। এরপর শুধু টেস্টেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও দলে জায়গা পাননি তিনি। এবার শেষ পর্যন্ত তাঁকে দলে নেওয়া হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

কিছুদিন আগে চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নাসির ৬২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। এর পর থেকেই নির্বাচকদের আস্থায় চলে যান তিনি।

অবশ্য নির্বাচকদের দৃষ্টি কাড়ার জন্য এই ইনিংস খেলেননি বলে জানিয়েছিলেন নাসির, ‘অনেক দিন হয়েছে আমি টেস্ট ম্যাচ খেলিনি। তাই বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো খেলে কারো নজর কাড়তে হবে, এমন ভাবনা আমার ছিল না। আমি স্রেফ উপভোগ করছি। তবে সেঞ্চুরি হলে ভালো লাগত।’

সবকিছু ঠিক থাকলে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ১৮ আগস্ট। সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। তাই এই দুই ক্রিকেটারের আগেই দেশে ফিরে আসা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন নাসির, অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরছেন কি?

আপডেট সময় ০৫:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭