ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সবার আগে ফাইনালে কে, ভারত না পাকিস্তান?

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলমান এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার সুপার ফোর পর্বের ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাক-ভারত মহারণ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এর আগে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। যাতে সরফরাজ বাহিনীকে স্রেফ উড়িয়ে দেয় রোহিত ব্রিগেড। ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। ফের দুবাইয়ে লড়তে যাচ্ছে দুই দল।

প্রথম মুখোমুখিতে লড়াইয়ের কোনো ছিটেফোঁটা খুঁজে পাওয়া যায়নি, এবার কী অগ্নিস্ফুলিঙ্গের বিচ্ছুরণ ঘটবে? প্রশ্নটা করাই যায়, কারণ এ ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালের টিকিট পাবে।

সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। আর শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই আসছে ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালি লড়াইয়ে নাম লেখাবে।

একই দিনে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। একই অবস্থা আফগানদেরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সবার আগে ফাইনালে কে, ভারত না পাকিস্তান?

আপডেট সময় ০৪:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮