ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

তাঞ্জানিয়ায় ফেরি ডুবিতে ৪২ জনের মৃত্যু, ২০০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। ডুবে যাওয়া ফেরিতে কতজন যাত্রী ছিলেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে উকেরেউই ফেরিঘাট থেকে কয়েক মিটার দূরে থাকতেই এমভি নিয়েরেরে নামের ফেরিটি ডুবে যায়। ফেরিডুবির কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উকেরেউই-র জেলা প্রশাসক কর্নেল লুকাস মাগাম্বে বলেছেন, শুক্রবার ভোর পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে এমভি নিয়েরেরেতে তিন শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, যে মেশিনে বিক্রি হওয়া টিকেটের হিসাব থাকে, তা ডুবে যাওয়ায় দুর্ঘটনার সময় ফেরিটিতে ঠিক কতজন ছিলেন তার সঠিক সংখ্যা জানা যাবে না।

তাঞ্জানিয়ার ন্যাশনাল ফেরি সার্ভিস পরিচালনাকারী সংস্থা টেমেসার মুখপাত্র থেরেসিয়া মোয়ামি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে এমভি নিয়েরের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছিল। ফেরিটির দুটি ইঞ্জিনেরও সংস্কার করা হয়েছে।

লেক ভিক্টোরিয়াতে এর আগেও ফেরিডুবির ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে সেখানে এক ফেরি দুর্ঘটনায় অন্তত পাঁচশ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

২০১২ সালে ভারত সাগরে অবস্থিত তাঞ্জানিয়ার আধা-সায়ত্ত্বশাসিত দ্বীপপুঞ্জ জানজিবারে অতিরিক্তি যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

লাইসেন্স ছাড়া ঢাকা শহরে চলবে না ব্যাটারিচালিত রিকশা

তাঞ্জানিয়ায় ফেরি ডুবিতে ৪২ জনের মৃত্যু, ২০০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

আপডেট সময় ০২:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮