ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার জগতে নিরাপত্তায় ৯৯৯ ও ক্রাফের যৌথ উদ্যোগ

আকাশ আইসিটি ডেস্ক:

প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কমিউনিটি সেফটি অ্যাওয়ার্নেস শীর্ষক কর্মশালার আয়োজন করে যাচ্ছেন ৯৯৯ এর দায়িত্বরত পুলিশ সুপার তবারক উল্লাহ।

সেই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার রাজধানীর ওসমান গণি রোডে অবস্থিত কেন্দ্রীয় নির্দেশনা এবং নিয়ন্ত্রণ ভবনে ৯৯৯’র কনফারেন্স রুমে কর্মশালাটি আয়োজন করা হয়।

ক্রাইম রিসার্চ এন্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) সার্বিক সহযোগিতায় এই কর্মশালায় সমাজকর্মী, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ইউটিউবের বেশ কয়েকজন জনপ্রিয় এবং পরিচিত মুখ উপস্থিত ছিলেন।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিল এই জনপ্রিয় ব্যক্তিদের মাঝে ৯৯৯ সম্পর্কে কিছু সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯’র সেবা সম্পর্কে তথ্য পুঁছানো ও সচেতনতা গড়ে তোলা। এতে করে সাধারণ মানুষ যেন জরুরি সেবা ৯৯৯‘র ব্যবহার এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে।

কর্মশালায় তবারক উল্লাহ বলেন, ফেসবুক তথা সাইবার জগতের মাধ্যমে সৃষ্ট অপপ্রচার এবং গুজব যেন মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না করে তাই ৯৯৯’র এ উদ্যোগ। যেখানে ক্রাফ আমাদের সার্বিক সহযোগিতা করছে।

কর্মশালায় ক্রাফের সভাপতি জেনিফার আলম বলেন, বর্তমান সময়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে মানুষ প্রতারণাসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। যার থেকে প্রতিকার পেতে আপনারা ৯৯৯’র সেবা গ্রহণ করতে পারেন।

জেনিফার আলম ছাড়াও কর্মশালায় টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলেন ক্রাফের এক্সিকিউটিভ আইটি অ্যানালিস্ট সিয়াম বিন শওকত এবং ৯৯৯‘র সেবা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন ৯৯৯’র প্রশিক্ষক এনএম অনিক খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফ আর হোসাইন, সোলাইমান সুখন, অভিনেত্রী সোহানা সাবা, ইউটিউবার তামিম মৃধা, সৌমিক আহমেদ, জাকি জারিফ আবদুল্লাহ, পরিবর্তন চাই সহ-প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম ভূইয়া, মাস্তল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমানসহ আরো অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৯৯৯’র আইটি বিষয়ক প্রশিক্ষক ইশরাক হাসান নাবিল, ক্রাফের টেকনো লিগ্যাল এডভাইজার সাইমুম রেজা পিয়াস, ক্রাফের উপদেষ্টা ও বিমানকর্মী কাজী আশরাফ কাদের হ্যাপী, ক্রাফের লিগ্যাল এডভাইজার মাহফুজ কবির, ক্রাফের এক্সিকিউটিভ আ্যডমিন আয়েশা সিদ্দিকাসহ ক্রাফ এবং ৯৯৯’র অন্যান্য কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার জগতে নিরাপত্তায় ৯৯৯ ও ক্রাফের যৌথ উদ্যোগ

আপডেট সময় ১২:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮