ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মানিকগঞ্জের এসপি

অাকাশ জাতীয় ডেস্ক:

গত আগস্ট মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

মঙ্গলবার ঢাকা রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হওয়ায় ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এসময় অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিকী ও মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ছাড়াও শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন সদর থানার এসআই হারেজ ও শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হন সিংগাইর থানার এসআই আনোয়ার হোসেন।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, মানিকগঞ্জের শান্তিপ্রিয় মানুষ ও তার সাতটি থানার পুলিশ কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় অপরাধ দমনে কাজ করতে পেরে তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। আগামীতে এমন কৃতিত্ব অব্যাহত রাখতে সকলকে সঙ্গে নিয়ে নিরলস কাজ করে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মানিকগঞ্জের এসপি

আপডেট সময় ০৯:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮