ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

ভারতের আজ পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপে আজ বিকাল সাড়ে ৫টায় নবাগত হংকংয়ের মুখোমুখি আসরের শিরোপাপ্রত্যাশী ভারত।

ঠিক তার পর দিনই (বুধবার) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলা করতে হবে ভারতকে।

তাই দুর্বল হংকংয়ের বিপক্ষে আজকের ম্যাচটিকে পাকিস্তান ম্যাচের ড্রেস রিহার্সেল বলে উল্লেখ করছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিকে ভারতের পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি বলছেন ক্রিকেটবোদ্ধারা।

যদিও হংকংকে হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মার দল।

অসম প্রতিযোগিতা হলেও বিরাট কোহলি বিনা দলটি আজ তাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে।

যেই হংকংকে প্রথম ম্যাচে একরকম উড়িয়ে দিয়েছে পাকিস্তান, সেই হংকংয়ের বিপক্ষে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, যাদবদের মতো ব্যাটসম্যান নিয়ে নামবে ভারত।

প্রথমে ব্যাটিং পেলে বড় ধরনের সংগ্রহের পথেই যাবে ভারত।

দলে রয়েছে ধোনির মতো অভিজ্ঞ উইকেট কিপার-ব্যাটসম্যান। দলে মিডল অর্ডারে পরিবর্তন হতে পারে।

পাঁচ নম্বরে কেদার যাদব অথবা মনিশ পাণ্ডেকে দেখা যেতে পারে ব্যাট হাতে। ৬ নম্বরে ধোনিকে এনে হার্ডহিটার হার্দিক পান্ডিয়াকে সাতে আনা হতে পারে বলে ধারণা করছেন ক্রিকেটবোদ্ধারা।

বোলিং বিভাগে রয়েছেন জাসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল।

এদিকে ভালো খেলার লক্ষ্য নিয়ে আজ দুবাইয়ে মাঠে নামবে হংকং। শিরোপার স্বপ্ন দেখাটা হংকংয়ের জন্য বিলাসিতা হলেও একটা চমক বা অঘটন দেখাতে নিজেদের নিংড়ে দিতে চায় অংশুমান রাথের দল।

তবে ভারতের পক্ষে দুবাইয়ের ৪৩ ডিগ্রি তাপমাত্রায় পর পর দুদিন দুটি ম্যাচ খেলা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হংকংকে সহজভাবে ধরাশায়ী করতে পারলেও পাকিস্তান রোহিত শর্মাদের ক্লান্তিতে থাবা বসাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

ভারতের আজ পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি

আপডেট সময় ০২:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮