ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, বাসে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী তরঙ্গ প্লাস বাসের ধাক্কায় মনির নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার রাত সোয়া ৯টার দিকে ত্রিমোহনী ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ সময় চালক ও হেলপার পালিয়ে গেলে উত্তেজিত জনতা তরঙ্গ প্লাস নামে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে। নিহত মো. মনির (১৭) নন্দিপাড়া ছোট বটতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরা-ডেমরা সড়কের ত্রিমোহনী থেকে ডেমরার ষ্টাফ কোয়ার্টার যাওয়ার পথে পেছন থেকে তরঙ্গ পরিবহনের ওই বাসটি মনিরের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মনির সড়কে উল্টো লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনিরের বন্ধু রায়হান জানায়, কিছুদিন আগে তারা একটি হোটেলে এক সঙ্গে কাজ করতেন। বাড়তি আয়ের জন্য কয়েকদিন ধরে ছেলেটি ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করেছিল।

এ বিষয়ে খিলগাঁও থানার এসআই তৌফিক আহম্মেদ যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, বাসে আগুন

আপডেট সময় ১১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮