ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

খুলনায় ‘এ’ দলের হয়ে মাঠে নামছেন আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে মরিয়া মোহাম্মদ আশরাফুল। সেই যাত্রায় একধাপ এগিয়ে গেলেন তিনি। ঠাঁই পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলবেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

আসছে ১৯ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে দুদলের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির মধ্যকার ৪ দিনের ম্যাচটিকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হয়েছে।

জাতীয় লিগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ হিসেবে দেখছেন আশরাফুল। ‘ ৫ বছর পর ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছি। যেকোনো মূল্যে জাতীয় দলে ফিরতে চাই। তবে চাইলেই তো হবে না। এজন্য আগে আমাকে ফিটনেস প্রমাণ করতে হবে। পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে হবে।’ গণমাধ্যমকে এমনটাই বলছিলেন তিনি।

সেই লক্ষ্যে বার্তাও পেয়ে গেলেন আশরাফুল। বিসিবির বাতিলের খাতায় নয়, বরং নির্বাচকদের নোটবুকে আছেন।তিনি। এদিকে ৩৪ বছর বয়সী ক্রিকেটার যে ফুরিয়ে যাননি তার প্রমাণও পাওয়া গেছে। জাতীয় লিগের আগে বিপ টেস্ট দিয়েছেন তিনি। সেখানে ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন বর্তমানে ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও।

দীর্ঘ ৫ বছর ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাটে মরিচা পড়েনি আশরাফুলের। ইতিমধ্যে সেই প্রমাণ দিয়েছেন তিনি। গেলো ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন ৫ সেঞ্চুরি। তবে বিসিএলে ছিলেন নিষ্প্রভ। তাই জাতীয় লিগ ঘিরে বাড়তি সিরিয়াস তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। গেলো আগস্টে নিষেধাজ্ঞা উঠে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ‘এ’ দলের হয়ে মাঠে নামছেন আশরাফুল

আপডেট সময় ১০:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮