ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিমকে সবার মনে রাখা উচিত: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আঙুলে চোট নিয়ে তামিমের সাহসী ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা তামিমের ছিল, তামিমই ভালো বলতে পারবে। বিষয়টা তামিমের ওপর ছেড়ে দেয়া যাক।’

তামিমের সাহসিকতা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি শুধু বলি, তামিমকে মনে রাখা উচিত এ ম্যাচের জন্য। এখানে যে কোনো কিছু ঘটে যেতে পারতো। ওর ক্যারিয়ারের ব্যাপার ছিল এখানে। আমি মনে করি, সবার মনে রাখা উচিত।’

তামিম ইকবালের বীরত্ব নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি বলেন, ‘তামিম সেই সময় ব্যাট করতে নামায় মুশফিকও আত্মবিশ্বাস পেয়েছে, ওই ৩০-৩২ রান করার জন্য। আমি আসলে তামিমকে বলার জন্য কোন ভাষা খুঁজে পাচ্ছি না। সেই সময়ে ব্যাট করতে যাওয়ার জন্য তামিমকে ধন্যবাদ। ’

প্রসঙ্গত, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম ওভারে ১ রানে নেই লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট। ঠিক পরের ওভারে সুরঙ্গা লাকমলের বলে বাঁ-হাতের কব্জিতে চির ধরে দেশসেরা ওপেনার তামিম ইকবালের।যে কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে চলে যেতে হয় তামিমকে।

এমন কঠিন পরিস্থিতি নিয়েও ইনিংসের শেষ দিকে ফের ব্যাটিং করতে নামেন তামিম।

হাতে ব্যান্ডেজ নিয়ে তামিম ফের ব্যাটিংয়ে নামলে আত্মবিশ্বাস বেড়ে যায় মুশফিকের। সেঞ্চুরি করে অপরাজিত থাকা মুশফিক এরপর পর প্রত্যেক বলেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন। তামিমকে সঙ্গে নিয়ে শেষ ১৫ বলে তিন চার ও সমান ছক্কায় ৩২ রান করেন মুশফিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

তামিমকে সবার মনে রাখা উচিত: মাশরাফি

আপডেট সময় ১০:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮