ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ বছরের মধ্যে দাবি করলে ব্যাংকে জমানো টাকা ফেরত পাওয়া যাবে

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংকে জমানো টাকা ১২ বছরে মধ্যে দাবি করলে তা ফেরত পাওয়া যাবে। কোন গ্রাহক টানা ১০ বছর ব্যাংকে জমাকৃত টাকা, মূল্যবান ধাতু বা বিনিময় দলিল দাবি না করলে সংশ্লিষ্ট ব্যাংক তা অদাবীকৃত সম্পদ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২ বছরে মধ্যে কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে। গত বুধবার অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত একটি নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত বিধিবিধান রয়েছে। ওই বিধানের আলোকে নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুসারে, ১০ বছরে মধ্যে আমানত ও মূল্যবান সামগ্রী ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন। ১০ বছর পার হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংক অদাবীকৃত আমানত ও সামগ্রী হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে।

টাকা, বিদেশি মুদ্রা, বিনিময় দলিল বা অন্য যেকোনো সম্পদ থাকলে তা অদাবীকৃত সম্পদ হিসেবে গণ্য করতে হবে। তবে ১০ বছর পর্যন্ত কোন দাবিদার পাওয়া না গেলে আমানতকারী বা পাওনাদারের কাছে ৩ মাসের নোটিশ পাঠাতে হবে। ৩ মাসের মধ্যে নোটিশের কোন জবাব না এলে ওই আমানত বা সামগ্রী অদাবীকৃত আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কাছে পাঠাতে হবে।

প্রতিবছর শেষে অদাবীকৃত সম্পদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে অদাবীকৃত সম্পদ জমা হবার পরও ২ বছর তা দাবি করার সুযোগ থাকবে। কিন্তু ২ বছর পর্যন্ত কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২ বছরের মধ্যে দাবি করলে ব্যাংকে জমানো টাকা ফেরত পাওয়া যাবে

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮