ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা ইতোমধ্যে শ্রীলঙ্কার সাত ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে। সর্বশেষ অ্যাঞ্জেলো ম্যাথুজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। ম্যাথুজ করেছেন ১৬ রান। শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেয়া ২৬২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৯ ওভারে সাত উইকেটে ৬৯ রান।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে কুসল মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। এক বলে শূন্য রান করেন মেন্ডিস। এরপর জোড়া আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের তৃতীয় ওভারে উপুল থারাঙ্গাকে বোল্ড করার পর পঞ্চম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ১৬ বলে ২৭ রান করেন থারাঙ্গা। তিন বলে শূন্য রান করেন ধনঞ্জয়া।

তারপর কুসল পেরেরাকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দশম ওভারে কুসলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। কুসল পেরেরা করেন ১১ রান। এরপর ১৭তম ওভারে বোলিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এই ওভারে রান আউট হয়ে ফিরে যান দাসুন শানাকা। সাত রান করেন এই ব্যাটসম্যান।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৯.৩ ওভারে ২৬১ রান করে অলআউট হয় টাইগাররা। দলের পক্ষে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ১৪৪ রান করে আউট হন তিনি।

ওয়ানডেতে মুশফিকুর রহিমের এটি ষষ্ঠ সেঞ্চুরি। আর ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এই রান করার পথে তিনি ১১টি চার মারেন ও চারটি ছক্কা হাঁকান। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিমের এই ইনিংসটি দ্বিতীয় সেরা। ১৫৪ রান করে সবার উপরে আছেন তামিম ইকবাল।

অন্যদিকে, মোহাম্মদ মিথুনের ব্যক্তিগত সংগ্রহ ৬৩। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশত। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাসিথ মালিঙ্গা ২৩ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে সুরঙ্গা লাকমল একটি, আমিলা আপোনসো একটি, থিসারা পেরেরা একটি ও ধনঞ্জয়া ডি সিলভা দুইটি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ১১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮