ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট ‘প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগের আওতায় আনতে সরকার কাজ করছে’

মুশফিকের ষষ্ঠ সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

১২ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠতম সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী খেলায় শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। শুধু সেঞ্চুরি করাই নয়, ২ রানে লিটন-সাকিব-তামিম (ইনজুরি) সাজঘরে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মুশফিক। ব্যাটিংয়ে নেমে চরম বিপদে পড়ে যাওয়া দলকে একাই টেনে তুলেন মুশফিক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪8 ওভারের খেলা শেষে ২৪৪ রান।১২৭ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। ২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর ব্যাটিংয়ে নামা তামিম ইকবাল।

বিদায় মাশরাফি, ভরসা মুশফিক

যোগ্য সঙ্গীর অভাব ভালোভাবেই অনুভব করছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ মিঠুনের মতো আর কেউই পারেননি মুশফিককে সঙ্গ দিতে। মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজরা পারেননি মুশফিককে সঙ্গ দিতে।সঙ্গীর অভাবে দলকে সেভাবে এগিয়ে নিতে পারছেন না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিলে সর্বশেষ যোগ দেন অধিনায়ক মাশরাফি। ডি সিলভার বলে সজোরে ব্যাট চালাতে গিয়ে উপল থারাঙ্গার ক্যাচে পরিণত হন মাশরাফি।

মুশফিককে রেখে মিরাজও ফিরে গেলেন যোগ্য সঙ্গীর অভাবে মুশফিকুর রহিম। মোহাম্মদ মিঠুনের মতো আর কেউই পারেননি মুশফিককে সঙ্গ দিতে। রিয়াদ ফিরেছেন ১ রান করে। তার বিদায়ের পর সাজঘরে নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। মালিঙ্গার করা শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন সৈকত।

প্রত্যাশা ছিল মেহেদী হাসান মিরাজ ইনিংস মেরামতে মনোযোগ দেবেন। কিন্তু সুরঙ্গা লাকমলের বলে উইকেটের ওপর ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। নিচু হয়ে ওঠা বলটিকে তালুবন্দি করেন লাকমল। মিরাজ ফেরেন ১৫ রান করে। ১৭৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ দল।

বাজে শট খেলে মাহমুদউল্লাহ আউট

শুরুর ধাক্কা সামলিয়ে মুশফিক-মিঠুনের ব্যাটে ভালোভাবেই খেলায় ফেরে বাংলাদেশ দল। মিঠুনের বিদায়ের পর সেই ভালোর রেশ ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আমিলা আপনসের স্পিন বলে কাভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রিয়াদ (১)।

ফিফটি গড়ে মিঠুনের বিদায়

প্রথম ওভারে ১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। লিটন কুমার দাস ও সাকিব আল হাসানের বিদায়ের পর দ্বিতীয় ওভারে বাঁ-হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

মুশফিক-মিঠুনের মধ্যে ভালো বোঝা পড়া ছিল। তাদের ব্যাটে ভর করেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ইনিংসের ২৭তম ওভারে মালিঙ্গার বাউন্স বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মিঠুন।শুরুতে তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে উত্তরণ করেন মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তারা।

মালিঙ্গার তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৬৮ বলে পাঁচ চার ও দুটি ছক্কার সাহায্যে ৬৩ রান করে ফেরেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার প্রথম ফিফটি।

শুরুতেই বিপদে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। তার বিদায়ের ঠিক পরের বলে ফিরেন সাকিব আল হাসান।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে বিপদে পড়েন লিটন। প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই ওপেনার। সাকিব কিছু বুঝে ওঠার আগেই দেখেন লাসিথ মালিঙ্গার বলে বোল্ট। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

মুশফিকের ষষ্ঠ সেঞ্চুরি

আপডেট সময় ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮