ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে হাত-পা বাঁধ অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর থানার বড়বাগের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার দুই হাত পেছন দিকে বাঁধা ও গলায় গামছা দিয়ে গিট দেওয়া ছিলো।

মঙ্গলবার রাত ৮টার দিকে ৩৭/১ বড়বাগের ৬তলা ভবনের দ্বিতীয় তলার ২০৩ নম্বর রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের ওই বাড়ির ছোট ছোট রুমগুলো রোগীর স্বজনরা ভাড়া নেন। সোমবার রোগীর স্বজন সেজে ৩/৪জন এসে ওই রুমটি ভাড়া নেন। আজ সকাল থেকেই রুমটি তালা দেওয়া ছিল। সন্ধ্যার দিকে পাশের রুমের লোকজন আঁচ করতে পারেন ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে বিষয়টি অবগত করা হয় বাড়ির কেয়ারটেকারকে। কেয়ারটেকার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে তালা ভেঙ্গে ভেতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহতের পরিচয় নিশ্চিত এবং ঘাতকদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে হাত-পা বাঁধ অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭