ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভাগ্য তাহলে মিঠুনের পক্ষে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ফেরার ম্যাচেই শুরুতে বিপদে পড়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ভাগ্য ফেবারে থাকায় বেঁচে গেলেন তিনি। লাসিথ মালিঙ্গার মিড উইকেটে ক্যাচ তুলে দেন মিঠুন। কিন্তু শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস বাতাসে ভাসা ক্যাচটি নিতে না পারায় রক্ষা পান বাংলাদেশ দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।

শুধু তাই নয়, পঞ্চম ওভারেও ফের মালিঙ্গার বলে ক্যাচ তুলে দেন মিঠুন। ফাইন লেগের ফিল্ডার ক্যাচ মিস করেন। তবে তার আগেই আম্পায়ার সংকেত দেন নো বলের।

গত জানুয়ারিতে এই শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ খেলেছিলেন মিঠুন। এরপর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও অফ ফর্মের কারণে দলে জায়গা হয়নি তার।

এশিয়া কাপে দলে ফেরা জাতীয় দলের এ মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য এখন জাতীয় দলে থিতু হওয়াই বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ দলের হয়ে এপর্যন্ত (আজকের আগে) ৩টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ৩৬ রান। আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯০ রান করেছেন মিঠুন।

ওয়ানডে ক্রিকেট এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ২৬ রান। আজ শ্রীলংকার বিপক্ষে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ঘরোয়া ক্রিকেটের এ নিয়মিত পারফর্মার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ভাগ্য তাহলে মিঠুনের পক্ষে?

আপডেট সময় ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮