ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে

আকাশ বিনোদন ডেস্ক: 

এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটক কিংবা টেলিফিল্মে বিচিত্র ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলছেন তিনি

* যুগান্তর: এ মুহূর্তে কী নিয়ে ব্যস্ত আছেন?

** নিশো: এ মুহূর্তে কোনো কাজ করছি না। অসুস্থ ছিলাম। বিশ্রামে আছি। এখন যদিও সুস্থ, তবুও আরও কিছুদিন বিশ্রাম শেষে কাজে নামতে চাই।

* যুগান্তর: ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’ আন্ডারগ্রাউন্ডের এক অপরাধীর চরিত্রে অভিনয় করছেন। এ নাটকের অগ্রগতি কতটুকু?

** নিশো: ধারাবাহিক নাটকে কম অভিনয় করি। এ নাটকের গল্প ভালো লেগেছে, তাই অভিনয় করেছি। দর্শক এবার আমাকে ভিন্ন চরিত্রে দেখবেন। এটা ঠিক অপরাধী চরিত্র নয়। সেটা নাটকটি দেখার পরই দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে। এ নাটকের প্রথম লটের শুটিং শেষ। নাটকটি কোন চ্যানেলে প্রচার করা হবে সেটা এখন বলতে পারছি না।

* যুগান্তর: ধারাবাহিকে বেশি অভিনয় না করার কারণ কী?

** নিশো: আমরা যে নাটককে ধারাবাহিক বলি, সেটা পরে আর ধারাবাহিক থাকে না। কয়েক পর্ব কিংবা প্রথম লটের কাজ শেষ হলেই ধারাবাহিকতা ছুটে যায়। গল্পও ঠিক থাকে না। শিল্পীদের সিডিউল ঠিক থাকে না। এর ফলাফলও কিন্তু দর্শক দেখে থাকেন। তবে এর মাঝে কিছু ধারাবাহিক দর্শক মহলে সাড়া জাগাচ্ছে।

* যুগান্তর: সিনেমায় অভিনয়ের খবর কী?

** নিশো: আমার ইচ্ছা আছে সিনেমায় অভিনয় করার। সে জন্য নিজেকেও প্রস্তুতও করছি। অভিনয়ের প্রস্তাবও পেয়েছি এরই মধ্যে। কিন্তু প্রস্তাব পেলাম আর অভিনয় করে ফেললাম, এমনটি চাই না। সিনেমার গল্প যদি মৌলিক হয় তাহলে অভিনয় করব। কোনো ছবির নকল হলে সেখানে আপত্তি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে

আপডেট সময় ০৫:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮