ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবারো শাহজালালে ১২০ কেজি ‘খাত’ জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

আবারো নতুন মাদক ‘খাত’ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় ১২০ কেজি নতুন মাদক ‘খাত’ জব্দ করে। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম সিকদার বলেন, ‘গ্রিন টি’ হিসেবে আমদানি করা ৬ কার্টনে ভরা ১২০ কেজি খাত উদ্ধার হয়েছে। এই চালানটিও ইতোপূর্বে গ্রেফতার আমদানিকারক নাজিমের প্রতিষ্ঠানের নামেই এসেছে।

এর আগে গত ৩১ আগস্ট বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৮৬১ কেজি খাতসহ আমদানীকারক নাজিমকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার জব্দ করা ১২০ কেজি খাতের চালানটি নাজিমের নামেই ইথিওপিয়া থেকে বাংলাদেশে আসে। ধারণা করা হচ্ছে, নাজিম আগেই বেশকিছু চালানের অর্ডার দিয়ে রেখেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো শাহজালালে ১২০ কেজি ‘খাত’ জব্দ

আপডেট সময় ১১:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮